শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শবে বরাতের মহিমায় মিরপুরের শাহ আলী মাজারে ভক্তদের ঢল

স্টাফ রিপোর্টার / ৮৫৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

228

সিলেট বুলেটিন ডেস্ক:

গতকাল শুক্রবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য রহমতের দরজা উন্মুক্ত করেন। এ উপলক্ষে সারা দেশের মসজিদ, মাজার ও বাসাবাড়িতে ইবাদত-বন্দেগিতে মগ্ন মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে।

রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারেও ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। হাজারো ধর্মপ্রাণ মানুষ দূর-দূরান্ত থেকে এসে মাজার প্রাঙ্গণে সমবেত হন। চোখে অশ্রু ও কণ্ঠে দোয়া নিয়ে তারা আল্লাহর রহমত ও বরকত প্রার্থনা করেন।

সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র মাজার সারা বছরই ভক্তদের জন্য উন্মুক্ত থাকে। তবে শবে বরাতের রাতে এ মাজারে ভক্তদের ঢল নামে। এবারের শবে বরাতেও শত শত ফকির, দরবেশ ও সুফি-সাধক এখানে সমবেত হয়ে ইবাদত-বন্দেগিতে মগ্ন হয়েছেন।

শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতে কাটান। অতীতের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন।

এ উপলক্ষে সম্পূর্ণ মাজার এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বাহারি রঙের আলোকসজ্জায় মাজার ও আশপাশের এলাকা নান্দনিক রূপ পেয়েছে, যা ভক্তদের জন্য এক বিশেষ অনুভূতি তৈরি করেছে।

মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ