শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শেরপুরের নকলা হাসপাতালে সিজার অপারেশন শুরু

স্টাফ রিপোর্টার / ৪৮৪ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

53

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সন্তান সম্ভবা হতদরিদ্র পরিবারের নারী ও তাদের পরিবারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেয়া উপজেলার কাজাইকাটা গ্রামের সাদিয়া’র স্বামী হাবিবুল্লাহ জানান, তার সন্তানসম্ভবা স্ত্রীকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা’র নেতৃত্বে চিকিৎসকগণ তার স্ত্রীর সিজার অপারেশন করেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিজার করালে প্রায় ২০/২৫ হাজার টাকা লাগতো। আমার পক্ষে টাকা যোগার করা সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে সুযোগটি পেয়ে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সিজার অপারেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ গোলাম মোস্তফা, গাইনী কনসালট্যান্ট ডা.উম্মে রাকিবা জাহান মিতু, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রিয়াজুল করিম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইফতিখারুল আলম তানভীর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাঈমা ইসলাম পিংকি, মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাওছার বিদ্যুৎসহ অন্যান্যরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল হাসপাতালে অপারেশন চালু করব। গরীব ও অতিদরিদ্র পরিবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন নিশ্চিত করব। আজ সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহিন স্যারের নির্দেশে সিজারিয়ান কার্যক্রম শুরু করলাম। প্রথমবারের মত সিজার অপারেশ সফল হয়েছে। নবজাতক ও তার মা সুস্থ্য রয়েছেন। এ অর্জন নকলা হাসপাতালের সকলের। সবার সহযোগিতায়ই সম্ভব হয়েছে। সন্তানসম্ভবা কোন নারী হাসপাতালে ভর্তি হলে প্রথমে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করাতে চেষ্টা করা হবে। এক্ষেত্রে নরমাল ডেলিভারিতে ব্যর্থ হলে সিজার করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ