শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

62

কুমিল্লা  প্রতিনিধি :

হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫), পিতা-মৃত জাহেদ আলী ও একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের বাসিন্দা রত্না আক্তার (৩০), স্বামী-ফিরোজ আহম্মেদ, পিতা-ইউনুছ আলী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। বুড়িচংকে মাদকমুক্ত রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ