শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক – ৩

স্টাফ রিপোর্টার / ৩২৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মোঃ ইয়াকুব মিয়া (২০), সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (২১) এবং একই উপজেলার হেমু ভেনপাড়া গ্রামের মোঃ সালেহ আহমদ (২৩)।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাসের নেতৃত্বে রবিবার (২২ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় সিলেট থেকে আগত একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভিতর থাকা প্লাস্টিক বস্তায় প্যাকেটজাত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ব্লেড পাওয়া যায়। তল্লাশি করে কাভার্ড ভ্যান থেকে মোট ১,৯২,০০০ পিস ভারতীয় Gillette ব্লেড, ৬০টি লেজার এবং তিন ধরনের মোট ৮৯৬৪ টিউব/পিস ভারতীয় স্কিনক্রিম জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা।

 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, ‘আটককৃত ব্যক্তিরা জব্দকৃত মালামালের কোন ধরনের বৈধ আমদানি কাগজপত্র দেখাতে পারেনি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা থেকে এসব চোরাই পণ্য সংগ্রহ করে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।’ এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ