শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ভুলগুলো করেছিলেন সেগুলো শুধরিয়ে নিতে চায়’

স্টাফ রিপোর্টার / ৩৩৩ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

‘যে ভুলগুলো করেছিলেন সেগুলো শুধরিয়ে নিতে চায়’ তিন বছর আগে মুক্তি পাওয়া ভারতীয় অভিনেত্রী এনা সাহা প্রযোজিত চলচ্চিত্র ‘চিনে বাদাম’ ঘিরে তৈরি হয়েছিল বিস্তর আলোচনা-সমালোচনা। সেই ঘটনার পর থেকে অনেকটাই নীরব ছিলেন অভিনেত্রী তিনি। এমনকি দীর্ঘ সময় তাকে পর্দার আড়ালেও দেখা যায়নি।

দর্শকের মন জয় করা এনার ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ধারাবাহিক এবং সিনেমা কিন্তু কেন অভিনয় থেকে দূরে তিনি? তার প্রযোজনা সংস্থার কাজই বা কতদূর এগিয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

মুকুল দেবের মৃত্যুর কারণ জানালেন রাহুল দেব‘ডন থ্রি’তে দেখা যাবে কৃতি স্যাননকে! গোবিন্দর স্ত্রীকে কটাক্ষ নেটিজেনদের

সাক্ষাৎকারে এনা বলেন, ‘নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম। এখন দায়িত্ব আরও বেড়েছে। তাই নিজেকে আরও ঘষেমেজে নিতে চাই।’

নিজের অভিনেত্রী সত্তাকেও নতুন করে পরখ করে নিতে চান এনা। তার কথায়, ‘আগের ছবিতে অভিনেত্রী হিসাবে খুব একটা প্রশংসিত হইনি। বরং প্রযোজক হিসেবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন।’

এনা জানান, বর্তমানে তিনি নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়েই বেশি ব্যস্ত। ‘চিনে বাদাম’ বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। ধৈর্যকেই তিনি তার জীবনের বড় অস্ত্র মনে করেন। এনার বিশ্বাস, আগামী দিনে তার প্রযোজিত কাজ দর্শকপ্রিয়তা পাবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ