শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে দুইকোটি তিনলাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

66

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ ২৮ বর্ডারগর্ড ব্যাটালিয়ন(বিজিবি)র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে ১৭০০ পিস শাড়ি,৭,২০০ পিস কসমেট্রিক ও ১৮০ কেজি জিরা ও একটি ইঞ্জিন চালিত স্ট্রিলবডি নৌকাসহ প্রায় দুইকোটি ৩ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা। এর আগে গত ২৬ মে বিজিবি”র সদস্যরা অভিযান চালিয়ে আরো এককোটি ১১ লাখ ৬৪ হাজার এবং গত ২৮ মে আরো পৃথক একটি অভিযানে আরো এককোটি ৫২ লাখ তেইশ হাজার ১৫০ টাকাসহ গত কয়েকদিনের অভিযানে মোট ৫কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকার অবৈধ ভারতীয় পণ্যসামগ্রী আটক করে বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা।

রোবরাব ভোর সাড়ে ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঐ সমস্ত অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করে জেলা শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেড কোয়াটারে আনা হয়।

দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের উপসিস্থিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন,ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকার চোরাকারবারীচক্ররা সক্রিয় থেকে প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এসব অবৈধ ভারতীয় পণ্য দেশের ভেতরে নিয়ে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে দেশের বিভিন্নস্থানে পাঠানোর চেষ্টাকালে আমরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসব পণ্য আটক করছি। তিনি আরো বলেন সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোঃ মিটার সীমান্ত রয়েছে এবং আমাদের ১৯টি বিওপির সদস্যরা প্রতিনিয়ত এই পুরো সীমান্ত এলাকাটা নজরদারির মধ্যে রাখছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ