শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

72

স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দূযোগপূন আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিলো অনেক বেশী।

রবিবার সকালে জোয়ারের স্রোতে নিঝুমদ্বীপ উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিন গুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। অনেকে তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ঘটনাটি দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন গুলো দেখতে ভীড় করেন স্থানীয়রাও।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুইটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিন গুলো দ্বীপের পাশে আটকা পড়ে। জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সাথে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলো কে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিন গুলো সাগরে চলে যায়।

গত তিনদিন ধরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার নিম্মাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাট সহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ