শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

নকলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আটক, দলীয় পদবীসহ সদস্যপদ স্থগিত

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

66

স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহজানপুর মিয়া’র গোডাউন থেকে দরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪১ বস্তা চাল উদ্ধারসহ তাকে আটক করে যৌথ বাহিনী। এ অপরাধের কারনে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ পদবী স্থগিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল-এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মো. শাহজাহান মিয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তথা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তাকে দলীয় এ শাস্তি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক ৮নং চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহানকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাময়িক ভাবে বহিষ্কার করা হইল।’

ভিডিও রেকর্ডে উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান জানান, চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়ার দলীয় পদ পদবী ও প্রাথমিক সদস্যপদ আপাতত স্থগিত করা হলো। তার উপর আনিত অভিযোগের ভিত্তিতে আদালতের বিচার কার্যক্রম শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে অপরাধী প্রমানিত হলে তাকে দল থেকে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে সসম্মানে তার রাজনৈতিক পদ পদবীসহ সদস্যপদ পুনর্বহাল করা হবে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত নোটিশের এই নির্দেশ বলবত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জেলার নকলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ভিজিডির ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪১ বস্তা চাল মজুদের দায়ে চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়।

এদিন ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর পাশে অবস্থিত নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।

সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে ভিজিডি চাল ও টিসিবির মালামালসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া গ্রেপ্তার করা হয়।

এসময় নারায়খলা বাজারের কয়েকটি স্থান থেকে ২,৭৩০ কেজি ভিজিডি চালসহ টিসিবির ১,১৭৮ লিটার সয়াবিন তেল, ১,২০০ কেজি ডাল ও ৫৪০ কেজি চিনি জব্দ করা হয়। তবে শাহজাহানের গোডাউন থেকে ভিজিডির ৪১ বস্তা চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে, সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাহজাহান মিয়াকে আদালতের বিচারকরের রায়ের ভিত্তিতে জব্দকৃত মালামাল ও শাহজাহানের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ