শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ছাতকের বুরাইয়া বাজার ও ইসলাম বাজার অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা প্রদান

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য দুইটি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। দরপত্র আহবানের মাধ্যমে উপজেলা পরিষদ থেকে দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজার ও ইসলামপুর ইউনিয়নের ইসলাম বাজার এই দুইটি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় দরপত্র বক্স খোলা হয়। দরপত্রদাতা, কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে দরপত্র বক্স খোলা হয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে এই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতি বাজারের জন্য দুই টি করে দরপত্র জমা পড়েছে। এরমধ্যে বুরাইয়া বাজার ইজারায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন ছিচরাওলী গ্রামের নুরুল আলম। তিনি ৮২ হাজার টাকা দর দাখিল করেন। ইসলাম বাজার ইজারায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন বাগবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম পলাশ। তিনি দর দাখিল করেছেন ৩১ হাজার ৫০০ টাকা। অস্থায়ী পশুর হাট দুইটি সর্বোচ্চ দরদাতাদের অনুকুলে বুঝিয়ে দেয়া হয়েছে। ইজারা কার্যক্রম পরিচালনা করেছেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ছাতক হাসপাতালের

আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ছাতক থানার এস আই আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ কর্মকর্তা ও দরপত্র দাখিলকারীগন উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ