শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

গণঅধিকার পরিষদ সালথা উপজেলার কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

11

ফরিদপুর প্রতিনিধি:

গণঅধিকার পরিষদ (জিওপি) ফরিদপুর জেলার সালথা উপজেলার (আংশিক) কমিটি অনুমোদন দিয়েছে ফরিদপুর জেলা কমিটি। বৃহস্পতিবার (২৯ মে) গণঅধিকার পরিষদ কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত হওয়া গিয়েছে।

কমিটিতে সভাপতি ফারুক ফকির ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা (ইমরান)। ৪৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সহ-সভাপতি আকাশ হোসেন, নজরুল চৌধুরী, মানিক মোর্শেদ, চান মিয়া, সাঈম শেখ, আরব আলী, সোনা শেখ, আশরাফ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক এসকে রুবেল হোসাইন, আজাদুর রহমান জুয়েল, মোঃ জাহাঙ্গীর হোসেন, রাসেল হোসেন, গৌতম দাস, শাহ আলম (মুন্না), জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, পল্লব দাস, নাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ শেখ, শাকিল শেখ, জসিম নওফেল। দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ দপ্তর সম্পাদক সাব্বির বিশ্বাস, অর্থ সম্পাদক সোহেলা রানা, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম শেখ, প্রচার প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন, সহ প্রচার প্রকাশনা সম্পাদক জসীম উদ্দিন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক এনায়েত হোসেন, সহ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর ফকির, আইন বিষয়ক সম্পাদক ইমান শেখ (ইমন), মানবাধিকার সম্পাদক আমিনুর ইসলাম, ধর্ম সম্পাদক রিয়াজ মাতুব্বর, সদস্য রবিউল ইসলাম, দিপু মিয়া, আলামিন হোসেন, শিহাব উদ্দিন, আরিফ হোসেন, রিমন শেখ।

 

নবগঠিত কমিটির সভাপতি ফারুক ফকির ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা বলেন, গণ অধিকার পরিষদ গণ মানুষের দল। ভিপি নুরের হাত ধরেই এই দল প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমাদেরকে গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি-সম্পাদক নির্বাচিত করায় জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নব গঠিত এই কমিটি সালথা উপজেলার মানুষের কল্যানে এগিয়ে যাবে। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি আমরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ