শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বগুড়ায় তারুণ্যর সমাবেশে বল্লেন সরকার ভীত -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল 

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

69

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় তারুণ্যের সমাবেশ ২৪/০৫/২০২৫ ইং শনিবার তারুণ্যর সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সেটা হবে নির্দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগের কাটাছেড়া করা সংবিধান অনুযায়ী কোন নির্বাচন হবে না। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দফা এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ। ভিসা নীতি নিয়ে সরকারের অগোছালো বক্তব্যে প্রমাণ হয়েছে তারা ভীত। তাই আদায়ে রাজপথে ফয়সালার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল।

বগুড়ায় তারুন্যের সমাবেশকে ঘিরে বগুড়া এখন মিছিল, স্লোগান ও দেশাত্মবোধক সংগীতে মুখর ও গণজোয়ারে পরিণত হয় সবার লক্ষ্য এখন বগুড়ার ঐতিহাসিক সেন্ট্রাল স্কুল ময়দান। সেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালের দিকে বগুড়ায় ভারি বৃষ্টির কারনে শহরের রাস্তাঘাট পানিতে ডুবে গেলেও রাজশাহী ও রংপুর বিভাগের জেলা থেকে আগত তরুনেরা সব উপেক্ষা করে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ছুটে চলেছে সমাবেশস্থলে। তারা স্লোগান দিচ্ছে জিয়া তোমায় ভুলিনি, ভুলবোনা, সংগ্রামের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ বলে। এছাড়াও প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ ‘ সহ বিভিন্ন দেশাত্মবোধক সংগীত বাজানো হচ্ছে শহরের মোড়ে মোড়ে। বেলা ৪ টায় এই মুহূর্তে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল ময়দান কানায় কানায় পুর্ণ হয়ে গেছে। স্টেজে বাজানো হচ্ছে দেশাত্মবোধক সংগীত। আয়োজকেরা জানান, আসরের নামাজের পরে প্রধান ও বিশেষ অতিথিগণ বক্তব্য দিতে সভামঞ্চে আসবেন এবং বক্তব্য দেবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ