শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সাদুল্লাপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

51

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্যাপুরের মিরপুর কাচারি বাজারের লাজু মিয়া নামের এক চালের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে ৩৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম । এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাবু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ সাদল্লাপুরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে সরকারি চাল কেনা-বেচা করছে । হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারে বিক্রয় করার জন্য মিরপুর সহ পীরগঞ্জের মাদারগঞ্জ বন্দর এলাকায় একাধিক ঘরে মজুদ করে রাখত। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রয় করত । ঘটনা সূত্রে জানা গেছে, ২২ মে/২৫ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার I এ সময় চালের মজুদার লাজু মিয়ার (৫৫) একটি ধানের গুদাম থেকে ৩৬ বস্তা চাল জব্দ করা হয় । তথ্যসূত্রে জানা গেছে, সে রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের ফতু শেখের পুত্র । সে দীর্ঘদিন থেকে গরিব মানুষকে ঠকিয়ে কালোবাজারে চালের ব্যবসা করে আসছে । চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ