শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল  

স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

58

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীর বিক্রয় পুনঃ দরপত্র আহবান করা হয়েছে। সিসিএল এর পুরাতন ওয়েট প্রসেস কারখানার অব্যবহৃত-অকেজো চিহ্নিত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন পয়েন্টের স্ক্যাপ মালামাল ১ (এক) লটে (যেখানে যে অবস্থায় আছে) বিক্রয়ের দরপত্র প্রকাশ করা হয়। গত ৫ মে সিসিএল বানিজ্যিক, এমপিআইসি-২০২৪- ২০২৫/২৫৬ স্বারকে উন্মুক্ত এই দরপত্র প্রকাশ করে ছাতক সিমেন্ট কোং লিমিটেড। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দরপত্রের মুল্য ৩০ (ত্রিশ) হাজার টাকা এবং দরপত্র বিক্রয়ের সর্বশেষ তারিখ ছিলো ২২.০৫.২৫ ইং পর্যন্ত। আগামীকাল রবিবার ২৫ মে ২০২৫ ইং দুপুর ১২.২৯ ঘটিকা পর্যন্ত দরপত্র দাখিল করা হবে। ঠিক ১২.৩০ ঘটিকার সময় দরপত্র বক্স শীলগালা করা হবে। ওই দিন বিকেল ৩.৩০ টায় দরপত্র বক্স খোলা হবে। দরপত্রে অংশগ্রহণকারী বা তাদের প্রতিনিধিদের সন্মুখে দরপত্রের বক্স খোলা সহ সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে দরপত্র দাখিল করা যাবে ১.বিভাগীয় প্রধান (বানিজ্যিক) এর কার্যালয়, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড। ২. নেজারত শাখা, জেলা প্রশাসক সিলেট এর কার্যালয়। ৩.নির্বাহী প্রকৌশলী, গনপুর্ত বিভাগ, সিলেট এর কার্যালয়। সকল স্থানে একই সময়ে দরপত্র দাখিল করতে পারবেন এবং একই সাথে দরপত্র বক্স খোলা হবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ