শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ছাতকে ৩৯৮ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর টহল টিম 

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

60

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সেনাবাহিনীর অভিযানে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের পর দুইজনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ( ২৩ মে ) রাত সাড়ে ৯ টার দিকে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ লায়েক (৩৫) ও মোঃ তারেক রহমান (৩৭) কে আটক করে সেনাবাহিনীর একটি টহল টিম। এ এস ইউ’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৭ ইবি-ছাতক উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলীর নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম ছাতক বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা বিক্রি কালে এ দুইজনকে হাতে-নাতে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৩৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল, তিন টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটক ইয়াবা ব্যবসায়ী মোঃ লায়েক কালারুকা ইউনিয়নের শিমুল তলা গ্রামের সমসুল ইসলামের পুত্র। মোঃ তারেক রহমান একই ইউনিয়নের হরিষপুর গ্রামের আবাব মিয়ার পুত্র। পরে আটক দুই মাদক ব্যবসায়ীকে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে। ছাতক থানার এস আই মঞ্জুরুল ইসলাম নয়ন আটক দুইজনকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় নিয়ে যান। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ