শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

কানাইঘাট ট্রাকবোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ২৪১ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

64

সিলেট বুলেটিন ডেস্ক

সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক গাড়ী আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে থানার একদল পুলিশ পৌরসভার বায়মপুর গ্রামের সফর আলী মেম্বারের বাড়ির পাশে কানাইঘাট-শাহবাগ সড়কে ট্রাক বোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাকের চালককে আটক করে। পরে পুলিশ চিনি বোঝাই ট্রাক থানায় নিয়ে আসেন। আটক ভারতীয় চিনির বাজার মূল্য ৬ লক্ষ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনার থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

থানার ওসি আব্দুল আউয়াল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন। থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া সহ আশপাশ গ্রামের লোকজন জানিয়েছেন, মধ্যখানে সাতবাঁক ইউনিয়নে চোরাচালান অনেকটা বন্ধ হলেও বিএনপির নেতা এক ইউপি সদস্য তার দল বল নিয়ে লোভাছড়া পাথর কোয়ারীতে থাকা জব্দকৃত পাথর সহ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি লোভা নদী দিয়ে নৌকাযোগে এনে চরিপাড়া লোভারমুখ সুরমা ঘাটে এনে মজুদ করে রাতের বেলা ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে বিভিন্ন এলাকায় পাচার করছে। যার কারনে এলাকার মানুষ রাতের বেলা ট্র্যাক্টরের বিকট শব্দের কারনে ঘুমাতে পারছেন না, এ এলাকায় থানা পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ