শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ছাতকে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

4

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত নারী পুরুষসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যে রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ছাতক থানার এসআই সৈয়দ মোঃ গোলাম সারোয়ার, এসআই মোঃ সিকান্দর আলী, এএসআই মোঃ সাহাব উদ্দিন, এ এসআই মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আতিকুর রহমান (৪৫) নন জিআর-১০০/২৩ (ছাতক) মামলার পরোয়ানা ভূক্ত আসামী ও ছাতক থানার ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী গ্রামের মৃত সৈয়দূর রহমানের পুত্র। অপর গ্রেফতারকৃতরা নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আতাউর রহমান (৫৫), আতাউর রহমানের ছেলে জইনফর আলী (২০), মেয়ে হাফিজুন নেছা (২৩) ও স্ত্রী আলতাবুন নেছা (৪৫)। তারা জিআর মামলা নং ১২৪/২৪(ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামী। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেসুর রহমান আকন্দ জানান, আসামীদের গ্রেফতারপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ