শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরঃ মাদক ব্যাবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

60

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবে সহসভাপতি কামাল হোসেন রাফি এর উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা। রবিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টিতে হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আহত সাংবাদিক কামাল বাদী হয়ে  মাদক কারবারিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত হামলাকারীদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

সাংবাদিক কামালের উপর হামলা ঘটনায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে হামলা কারী মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিক নেতাগন।

লিখত অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রুশানলে পরে। সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওনা হলে বাদাম পট্টিতে আসা মাত্রই বাদল মিয়া (৪৬),মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০)তাদের সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্ব আহত করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারী মাদক কারবারিরা চলে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ