শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

গুগল ম্যাপে সীমান্তে বিজিবি চিহ্নিত হলেও গায়েব বিএসএফ ক্যাম্প, নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ

স্টাফ রিপোর্টার / ৫৫২ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

17

ছবিঃ সংগৃহীত

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও প্রযুক্তির মানচিত্রে ঘটছে আশ্চর্যজনক পরিবর্তন। গুগল ম্যাপে স্পষ্টভাবে চিহ্নিত থাকছে বাংলাদেশ সীমান্তের বিজিবি ক্যাম্প, অথচ ভারতের অংশে বিএসএফ ক্যাম্পগুলোর অবস্থান এখন অদৃশ্য।

মেঘালয়ের গারো পাহাড়ঘেঁষা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের পুশ-ইন ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে— সীমান্তে গরু বা বাচ্চা নিয়ে যেতে নিষেধ করা হয়েছে, কারণ বিএসএফ নারী ও শিশুসহ অনেককেই পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি যমুনা টিভির অনুসন্ধানে উঠে আসে, গুগল ম্যাপে সীমান্ত এলাকার দৃশ্যপটে বিস্ময়কর পরিবর্তন। যেমন, হালুয়াঘাটের গোবরাকোরা বিজিবি ক্যাম্প এখনো স্পষ্টভাবে চিহ্নিত। বিপরীতে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প আর দৃশ্যমান নয়। একইভাবে, বান্দরকাতা বিজিবি ক্যাম্প দেখা গেলেও নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের কোনো চিহ্ন নেই।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষক ড. তৌহিদুল হক। তিনি বলেন, “এক পক্ষ যখন অপর পক্ষের দুর্বলতা শনাক্ত করতে পারে, কিন্তু অপর পক্ষ তা পারে না— তখন নিরাপত্তা ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। গুগল ম্যাপে সেনসিটিভ এরিয়াগুলো না থাকা কিছু বার্তা দিচ্ছে আমাদের, যেগুলোর প্রেক্ষিতে আমাদের কৌশলগত পদক্ষেপ পরিবর্তনের সময় এসেছে। এখন শুধু অফলাইনে নয়, অনলাইনেও দায়িত্বশীল হতে হবে।

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, “আমরা জানি বিএসএফের ক্যাম্প কোথায় কোথায় আছে। কিন্তু তারা চেষ্টা করছে সেগুলো লুকিয়ে রাখতে। গুগলে যদি ক্যাম্প লোকেশন সরানো যায়, আমরাও বলব, আমাদের দিক থেকেও তা সরিয়ে নেওয়া হোক।

এদিকে সীমান্তের দুর্গম এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও নেই কাঁটাতারের বেড়া, চলাচল করছে ভারতীয় যানবাহন। এসব এলাকায় সীমান্ত রেখা বোঝা কঠিন, যা দুষ্কৃতিকারীদের জন্য ঝুঁকিপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

বুধবার গভীর রাতে রৌমারী সীমান্তে কালবৈশাখী ঝড় শুরু হলেও দায়িত্ব পালনে অবিচল ছিল বিজিবির একটি দল। বজ্রপাতে শহীদ হন বিজিবি সদস্য রিয়াদ হোসেন। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছেন বিজিবির সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ