শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরের কুবাজপুরে বন্দোবস্তকৃত ভূমিহীন মানিক মিয়ার জায়গা জোরপূর্বক দখল ও নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুবাজপুর গ্রামের ভূমিহীন মৃত আছকির উল্ল্যাহ”র ছেলে মানিক মিয়াকে প্রশাসন থেকে ২০ শতক বন্দোবস্তকৃত চারাবাড়িতে বসবাসরত অবস্থ্ায় গ্রামের কিছু ভূমিখেকোরা তার চলাচলের রাস্তাটি দখল ও মারপিঠের ঘটনার প্রতিবাদে দখলকৃত জায়গা ও উদ্ধার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় কুবাজপুর গ্রামবাসির আয়োজনে গ্রামের রাস্তার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক লোকজন অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন মানিক মিয়া,আহত আর স্ত্রী জামিলা খাতুন,মেয়ে মোছাঃ ওয়াহিদা বেগম,গ্রামের সুুনু মিয়া,মোঃ রাব্বানী,মোঃ তামিম মিয়া,তাজুল ইসলাম,নাজমূল ইসলাম, জুনেদ মিয়া

বক্তারা বলেন,২০১৭ সালে জগন্নাথপুর উপজেলা প্রশাসন থেকে ৯৯ বছরের জন্য উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুজাহিদপুর মৌজার ১নং খতিয়ানের ১৬৮ নং দাগে কুবাজপুর গ্রামে ২০ শতক চারাজমি বন্দোবস্ত নেন। এই বন্দোবস্ত জমিতে সরকার থেকে একটি টিনসেটের ঘর বানিয়ে দেয়ার পর দিনমুজুর মানিক মিয়া তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৫ই মে একই গ্রামের আওয়ামীলীগ নামধারী আতাউর রহমান,হাবিব মিয়া,সাজন মিয়া ও মাহমুদুল হাসান সুহেল গংরা তাদের চলাচলের রাস্তাটি দখল করে মাঠি ভরাটের কাজ করার সময় মানির মিয়ার স্ত্রী জামিলা খাতুন প্রতিবাদ করলে দখলকারীরা তাকে শারীরিবকভাবে লাঞ্চিত করা হয়। অবিলম্বে এই ভূমিহীন মানিক মিয়ার দখলকৃত জায়গা উদ্ধারসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজ ইমতিয়াজ জানান,মানিক মিয়ার পক্ষ থেকে কেহ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ