শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নাফনদীতে ৪জেলে অপহরণ:আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ !

স্টাফ রিপোর্টার / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

63

সিলেট বুলেটিন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি )বেলা সাড়ে ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।

অপহৃতরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব জানান, প্রতিদিনের মতো সকালে হাছান তার মালিকানাধীন ট্রলার নিয়ে চার জেলেসহ মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা একটি স্পিডবোট তাদের ট্রলার ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।

স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ডকে জানালে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়। অপহৃতদের উদ্ধারে তৎপরতা চালানোর পাশাপাশি নাফ নদীতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “নাফ নদীতে মাছ ধরার সময় চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিজিবিসহ সংশ্লিষ্টরা তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।”

তিনি আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তের ওপারের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই জেলেদের ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ সংশ্লিষ্টদের একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ