শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য চাঁদাবাজির অভিযোগে ক্লোজড

স্টাফ রিপোর্টার / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

62

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ক্লোজড করা পুলিশ সদস্যরা হচ্ছেন ২ জন এএসআই ও ৯ কনস্টেবল। তাদের সবাইকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।

১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ