শিরোনাম
সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’ 
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার / ১৫২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

66

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিরাই শাল্লা আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এসময় তিনি দিরাই উপজেলার ৬০ টি ফুটবল টিমের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সাবেক কমিশনার হাবিবুর রহমান কাচাঁ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শিশির মনির।

এসময় তিনি বলেন, যুব সমাজ কে মাদক ও নেশা মুক্ত রাখতে বেশি বেশি খেলার আয়োজন প্রয়োজন। খেলা দোলা তরুণ সমাজ কে মাদক থেকে দূরে রাখে। দিরাই শাল্লার কেউ ভালো খেলতে পারলে আমরা তাদের দায়িত্ব নিবো। তার জীবন জীবিকার দায়িত্ব নিবো প্রয়োজনে বিদেশেও পাঠানোর ব্যবস্থা করো। কথা একটাই ভালো খেলতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকায় যারা থাকবে তাদের কারোই হটকারি আচরণ করা উচিত নয়।নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের দায়িত্ববোধ থাকবে বাংলাদেশ কে সেইভ রাখতে হবে দেশ কে বাঁচাতে হবে। দেশের যেন কোন ক্ষতি না হয় সেই ভূমিকা পালন করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, সরমঙ্গল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংবাদিক একে কুদরত পাশা, জামাত নেতা এমরান হোসাইন, সাবেক ফুটবলার সরকার, খেলোয়াড় এহসান মিয়া সহ আরো অনেকে।উদ্বোধনে খেলায় মুখামুখি হয় করিমপুর ফুটবল একাদশ বনাম বরামগাওঁ ফুটবল টিমের মধ্যে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ