শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ছাতকের মুনিরগাতি-নোয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ জন  

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

62

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে মুনিরগাতি-নোয়াগাঁও গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আ*হত হয়েছেন। শুক্রবার ২ মে বাদ জুম্মা নোয়াগাঁও জামে মসজিদের পঞ্চায়েতি বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায় মসজিদের অর্থের হিসাব সহ বিভিন্ন পঞ্চাইতি বিষয়ে বাদ জুম্মা মসজিদের আঙ্গিনায় আলোচনা কালে গ্রামের হারুন মিয়া ও কামাল মিয়ার মধ্যে কথা কাটা- কাটির একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের সামনে থাকা ইট-পাটকেল, টাইলস, বাঁশ গাছের ডাল-পালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু”পক্ষের সং*ঘ*র্ষে ২০ জন লোক আহত হয়েছেন। গুরুতর আহত মাসুক মিয়া(৫৫) লাহিন মিয়া (২০), হাজী মোঃ ইজাজ উদ্দিন (৬৫), মিরাস উদ্দিন (৫০), মোজাহিদ আলী (২৫), লেচু মিয়া (৬০), মিনহাজ (১৮), নুনু মিয়া (৪৮),রাজু মিয়া (২৫), খোকন মিয়া (৩৮), সুরুজ আলী (৫০) সহ দু”পক্ষের ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্য আহতদের কৈতক হাসপাতাল ও স্থানিয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের পর আহতদের কৈতক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেও হাতাহাতির ঘটনা ঘটেছে দু ‘পক্ষের লোকজনের মধ্যে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন সংঘর্ষের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে যাওয়া থানার এএসআই মোঃ তোহা বলেন অফিসার ইনচার্জের পরামর্শ অনুযায়ী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলেছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ