শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সিলেটে রুমি খু নে র ঘটনায় হাফিজুল গ্রে ফ তা র

স্টাফ রিপোর্টার / ২৭৮ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

53

 সিলেটে তিন গ্রামের সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে রুমি রানী দেব নামের এক নারী নিহতের মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের সময়  সিলেট মহানগরীর জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেটের খাবার ও রেস্তোরাঁ

গ্রেফতারকৃত হাফিজুল ইনাতাবাদ গ্রামের হাছন আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে তেমুখী পয়েন্টে জালালাবাদ থানাধীন অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন রুমি রানী দেব নামের এক নারী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই টিপু পাল বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুল নামের ওই যুবককে গ্রেফতার করে। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করে র‌্যাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ