শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংকে পাথর কোয়ারি হিসেবে ইজারা প্রদান সম্পূর্ণভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নৈসর্গিক সৌন্দর্য রক্ষার স্বার্থে ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালেও নতুন করে কোনো ইজারা দেয়া হবে না।

রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে গেজেটভুক্ত পাথর/সিলিকাবালু/নুরী পাথর/সাদা মাটি কোয়ারিসমূহের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে পরিবেশগত বিবেচনায় ১৭টি কোয়ারির ইজারা প্রদান স্থগিত করা হয়েছে। এসবের মধ্যে ইসিএ এলাকায় অবস্থিত জাফলংসহ আদালতের নিষেধাজ্ঞাধীন কোয়ারিগুলোতেও ইজারা কার্যক্রম বন্ধ থাকবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, অন্যান্য কোয়ারিতে ইজারা প্রদানের আগে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে শ্রমিক নয়, মূল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া সিদ্ধান্ত হয়েছে, অবৈধভাবে উত্তোলিত পাথর বিক্রি না করে তা কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণকাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

উল্লেখ্য, দেশের সব পাথর কোয়ারি থেকে উত্তোলন কার্যক্রম ১৮ ফেব্রুয়ারি ২০২০ সালে স্থগিত করা হয়েছিল। পরে ১৩ জানুয়ারি ২০২৫ সালে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্বেগের প্রেক্ষিতে আজকের সভায় নতুন করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ