শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

64

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সদস্য কর্তৃক লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ও মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস চালুসহ তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সুশাসনের জন্য নাগরিক( সুজন) এর সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাছার,সুনামগঞ্জ জেলা হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল,জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মণির উদ্দিন,সাংবাদিক পঙকজ কান্তি দে,সাংবাদিক এড. মহসিন রেজা মানিক,হাওর বাচাঁ আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন,জেলা এলডিপির সাধারন সম্পাদক শেখ এমদাদু,সাংবাদিক দিলাল আহমেদ,সুশাসনের জন্য নাগরিক সুজনের সদর উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক আশরাফ আলী,সুনামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ ও এস এম মারুফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,রাজনীতিবিদ সিরাজুল ইসলাম পলাশ,সাংবাদিক আমিনুল হক,হেলিনা আক্তার,ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন,প্রভাষক শাহিনুল ইসলাম,মানিক উল্ল্যাহ,দেশ টিভির সাংবাদিক কর্ণবাবু দাস।

বক্তারা বলেন,সুনামগঞ্জের মদনপুরে অবস্থিত সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও কলেজ হাসপাতালটি দ্রত চালুসহ শিক্ষার্থীদের রবিবার সকালে অবরোধ চলাকালে সেনাবাহিনী সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ