শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে 

স্টাফ রিপোর্টার / ২৬১ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

60

কুমিল্লা প্রতিনিধি:

গত শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ