শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সিলেটের কানাইঘাটের প্রবাসী আব্দুল মতিন হত্যার আসামি সাবেক ইউপি সদস্য জিয়াউদ্দিন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

12

মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট (সিলেট )প্রতিনিধি:

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে প্রতিপক্ষ কর্তৃক সৌদি প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দিন @ জিয়ন (৫৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে স্থানীয় ডাউকেরগুল গ্রামের মৃত আরব আলীর পুত্র জিয়া উদ্দিন @ জিয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত জিয়া উদ্দিন @ জিয়নকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

প্রসজ্ঞত যে, পূর্ব বিরোধের জের ধরে গত ৯ মার্চ রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কান্দলা বাজার থেকে ডাউকেরগুল গ্রামের মৃত জফুর আলীর পুত্র প্রবাসী আব্দুল মতিন তার ভাই-ভাতিজাদের নিয়ে বাড়ি ফেরার পথে কান্দলা গ্রামের আলমাছ উদ্দিনের বাড়ির পাশে কুখ্যাত অপরাধী একাধিক মামলার আসামী হাছন আহমদ ও তার ভাই রুবেল আহমদ, সাওয়ন আহমদ, ইসরাইল আহমদ, ইব্রাহিম আহমদ, তাদের মদদদাতা জিয়া উদ্দিন @ জইন মেম্বার সহ আরো কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হামলায় প্রবাসী আব্দুল মতিনের ভাই-ভাতিজা আরো বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পুলিশ প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার অনেক আসামী পলাতক রয়েছে। জিয়া উদ্দিন সহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, প্রবাসী আব্দুল মতিন হত্যা মামলার অপরাপর আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ