শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সিলেটে টিলা ধসে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

66

স্বর্নজিত দেবনাথ :

সিলেটের দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৩০)। তিনি সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পার্শবর্তী একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়েন সুমন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ