শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে রেল দূর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিবারের পাশ – নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

13

ছবিতে নিহত সবুজ আলীর কন্যা শিশু সন্তান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে মর্মান্তিক ঘটনায় নিহত সবুজ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। তিনি নিহতের বাসায় ছুটে যান, পরিবারের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

গত মঙ্গলবার বাদ মাগরিব নিহত পরিবারের বাসায় যান। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবুজ আলীর পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দেন।

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল নিহতের আত্মার মাগফিরাত কামনা করে ও তার পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ এবং শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারদের সদস্য ও উপস্থিত জনতাকে নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। এসময় আরো উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর এ্যাড শফিক এনায়েতুল্লাহ সহ স্হানীয় নেতৃবৃন্দ।

 

 

এ সময় জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত কোন ক্ষমতাকেন্দ্রীক ও উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয় বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘুর্ণিঝড়, বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছুটে আসে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। তিনি বলেন, বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদাত মনে করে এ দায়িত্ব পালন করে থাকি। তারই ধারাবাহিকতাই আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তা নিশ্চিত হলে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। তিনি আরো বলেন, মৃত্যু পূর্ব নির্ধারিত। আমাদের সর্বাবস্থায় আল্লাহর ফায়সালা মেনে নিতে হবে। আল্লাহ যা দেন তা আমাদের ভালোর জন্যই দেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে যাতে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের পাশে দাড়ায়। জামায়াতে ইসলামী এ দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই দেশ আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হলে সকলের অধিকার নিশ্চিত হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ