শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যাত্রী যানবাহনের চাপ থাকলেও নেই কোন ভোগান্তি। 

স্টাফ রিপোর্টার / ২৯৪ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

69

সিলেট বুলেটিন ডেস্ক:

রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যাত্রীএবং যানবাহনের চাপ থাকলেও নেই কোন ভোগান্তি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার ঢল নেমেছে। শুক্রবার ২৮ মার্চ সকাল থেকে লক্ষ করা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশেরদ্বার দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও চলাচলে কোনো ধরনের ভোগান্তি নেই। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে লঞ্চ ও ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছানো যাত্রীরা বিভিন্ন যানবাহনে তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে যাত্রীদের কাছ থেকে । লঞ্চ এবং ফেরিঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে পড়ছে, ফলে যানজটের কোনো সমস্যা দেখা যায়নি । বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এই নৌরুটে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ চালু রয়েছে, যা যাত্রীদের নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ