শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রাজবাড়ীতে ট্রাকচাপায় তাফসিরুল সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

65

রাজবাড়ী প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজারের কাছে তছির ডাক্তারের দোকানের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

তাফসিরুল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের বেদে সাদ্দাম সরদারের ছেলে। তারা আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসবাস করেন।

 

নিহত তাফসিরুলের প্রতিবেশী বেদে সবুজ মোল্লা জানান, তারা প্রায় ৪০ টি বেদে পরিবার এক মাস আগে আলাদিপুরে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অফিসের বিপরীত পাশের মাঠে অস্থায়ী ঘর তুলে বসতি গড়েন। দুইদিন আগে ঈদের জন্য নতুন একটি প্যান্ট কেনে তাফসিরুল। তবে তার ওই প্যান্টটি পড়নে ঢিলা হয়। আজ ইফতারের কিছুক্ষণ আগে সে ওই প্যান্টটি ফিটিং করার জন্য বাইসাইকেল নিয়ে স্থানীয় আলাদিপুর বাজারে দর্জির দোকানে যায়। প্যান্ট ফিটিং করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ