শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

স্টাফ রিপোর্টার / ২৬৬ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

55

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী সায়াদ আলী সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং-বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্ঠা আব্দুল মান্নান, আতাউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ