শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

পাঁচদিন ধরে খোঁজনেই এডিসি রাশেদুলের

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

পাঁচদিন ধরে খোঁজ নেই বরিশাল মহানগরের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের। গত রবিবারথেকে নিজ কর্মস্থলে আসছেন না তিনি। আর এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শরীফউদ্দীন।

তবে নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে মহানগর পুলিশের এডিসি হিসেব যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আসেন। রবিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার কোনও খোঁজ নেই।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

তিনি আরও বলেন, কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা ছাত্রদের গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেফতার থেকে বাচঁতে বরিশাল থেকে পালিয়ে গেছেন এডিসি রাশেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ