শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সিলেটে নারীসহ র‌্যাব-পুলিশের জালে ৬ জন

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট র‌্যাব-৯ ও পুলিশ সদস্যরা ৬ জনকে আটক করেছে। হত্যা মামলার ২ জনকে, মদসহ ২ জন, ও সড়ক দূর্ঘটনায় জড়িত বাস চালক ও অন্যান্য মামলার একজনকে আটক করা হয়।

 

সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। আটককৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার ভড়াউট রাজীবাড়ি এলাকার মৃত আনফর আলীর ছেলে কামাল আহম্মদ (২৫) এবং তার স্ত্রী নিনা বেগম (২০)। গত রবিবার রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

র‌্যাব জানায়, সিলেট জেলার দক্ষিন সুরমা থানার রাজীবাড়ি ভড়াউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রæয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তিতে তার আরেক ভাই সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। পরবর্তিতে ২৪ তারিখ ভোরে কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে ভিকটিমের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায় আটক

কৃত ২ জনকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, সিলেটে ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতকাড়া (হাজী বাড়ী) এলাকার হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)।

 

পুলিশ জানায়, রবিবার রাতে শাহপরাণ থানা পুলিশ দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় শাহজালাল ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৯) নামীয় একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ২৮ বোতল ভারতীয় তৈরী বিভিন্ন ব্রান্ডের হুইস্কি (মদ) সহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

অপরদিকে, সিলেটে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ঢাকা থেকে এক জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। আটককৃত হাসান আহমেদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার মৃত নূর উদ্দিনের চেলে। সে বর্তমানে বাগবাড়ী এলাকার বাজনামহল এলাকায় থাকতো।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ টিম এবং র‌্যাব-১ উত্তরা টিম ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি সিলেটের কোতয়ালী মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

 

তাছাড়া, সিলেটের জালালাবাদের ছুনুপাড়া এলাকায় সিএনজি দূর্ঘটনার ঘাতক বাস চালক আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে ঢাকা ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার রাতে বিষয়টি নিশ্চত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এরএকটি যৌথ আভিযানিক দল ১০ মার্চ সাড়ে দশটার পর রাজধানীর ডেমরা থানাধীন হাজী হোসেন আলী মিনি মার্কেট পূর্ব বক্সনগর (দাররুন নাজাত মাদ্রাসার পূর্ব পাশে) এলাকায় থেকে গ্রেফতার করেছে। আব্দুল করিম সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গত ৮ মার্চ সড়ক পরিবহন আইনের দায়ের হওয়া মামলার এক নম্বর আসামী। গ্রেফতারকৃত আসামীকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ