শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলেটে নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন মঞ্চের বিশাল বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে চলমান ধর্ষণ, নারী নিপীড়ন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ‘নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন মঞ্চ সিলেট’।

 

সোমবার (১০ মার্চ)বিকেলে নগরীর চৌহাট্টায় অবস্থিত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

 

এ সময় বক্তারা বলেন, নারী নিপীড়ককে বাচাতে থানা ঘেরাও করে মব করা হলেও তাতে কোনো ভূমিকা নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে নিপীড়কদের উৎসাহিত করেছে সরকার।

তারপর থেকে আমরা দেখছি সারাদেশব্যাপী একের পর এক শিশু-নারী ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা । তাই তারা বলেন ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

 

 

 

তারা আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই অবিলম্বে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

পাশাপাশি বিভিন্ন সভা-সভা-সমাবেশ থেকে নারীর পোশাক, কাজ, জীবনাচরণ নিয়ে যারা তীর্যক মন্তব্য করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মনির হেলাল, সিপিব নেতা নিরঞ্জন দাস খোকন, সাংবাদিক দেবব্রত রায় দীপন, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি বিদ্যুৎ কুমার দাস, সাধারণ সম্পাদক মতিউর রহমান, নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন মঞ্চ সিলেট সংগঠক বিশ্বপা ভট্টাচার্য, যুব নেতা জয়া হোসাইন, ছাত্র নেতা সন্দীপ দাস, রৌদ্দুর রিফাত, অথৈ বিশ্বাস, সংস্কৃতি কর্মী প্রদ্যুত দাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ