শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

5

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ জুড়ে চার বছরের আছিয়াসহ নারী ও শিশুর ওপর সংঘটিত নির্যাতন, ধর্ষণ, হত্যা , সহিংসতার প্রতিবাদে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংস্কার এবং প্রয়োগ নিশ্চিতের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে সিকৃবি লেকপাড়ে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাউছার হোসেন, সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী সহ বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্ট,দপ্তর প্রধান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

মানববন্ধনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় সিকৃবি ভাইস চ্যান্সেলর বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার তদন্তের সঙ্গে সম্পৃক্ত পুলিশ, ডাক্তার ও সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে জনগণের আস্থা ও আশ্রয়স্থলে উন্নীত করতে হবে।

এ সময় তিনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নির্যাতনকারীদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ