শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

১০টি গ্রামের মানুষের একমাত্র ভরসা গোয়াইনঘাটের বাশেঁর সাকোঁ

স্টাফ রিপোর্টার / ৩৬৫ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

73

স্বর্নজিত দেবনাথঃ

গোয়াইনঘাট থানার অন্তর্গত ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের দক্ষিণ প্রতাপপুর তথা হাজীপুর যেন এক অবহেলিত জনপদ। একটিমাত্র ব্রিজ না থাকার কারণে গ্রামবাসীদের পোহাতে হচ্ছে দূভোর্গ ও ভোগান্তি।

 

গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য একটিমাত্র রাস্তা, যেটির আবার জায়গায় জায়গায় গর্ত। সবথেকে বড় সমস্যাটি হলো কইনাজঙ্গল খালের উপর কোনো ব্রিজ নেই।

 

এ রাস্তা দিয়ে দক্ষিণ প্রতাপপুর, উত্তর প্রতাপপুর, হাজীপুর, ঢালারপাড়, আগলছপুর, পুঞ্জিসহ অত্র এলাকার আশেপাশের প্রায় ৫০ হাজার লোকজন উপজেলা সদরের সাথে যাতায়াত করেন। একটিমাত্র ব্রিজের অভাবে অত্র এলাকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই।

 

উপজেলা সদর, গোয়াইনঘাট সরকারি কলেজ, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাচন অফিস, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোয়াইনঘাট মডেল থানা থেকে বিচ্ছিন্ন বলা চলে। ব্রিজ না থাকার কারনে সরাসরি কোনো গাড়ি অত্র এলাকায় আসতে ও যেতে পারেনা। যার ফলে অনেকের বিয়ে ভেঙ্গে যাচ্ছে, অনেকেই স্কুল—কলেজ লাইফ থেকে ঝড়ে পড়ছে, রোগীদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে বিশেষ করে গর্ভবতী মা—বোনদের অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। তার একটিমাত্র কারন কইনাজঙ্গল খালের উপর কোনো ব্রিজ নেই।

এলাকাবাসীর উদ্যেগে বাশঁ ও কাঠ দিয়ে সাকোঁ টি তিন চার বার মেরামত হলেও গাড়ি চলাচলের জন্য উপযুক্ত নয়। একটিমাত্র ব্রিজ হলে এসব সমস্যার সমাধান হবে ও এলাকাবাসীর মুখে হাসি ফুটবে। এমতাবস্থার প্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষ থেকে কইনাজঙ্গল খালের উপর একটি ব্রিজ পাকাকরণের জন্য সরকারের কাছে বলা হলেও তা আজও রহস্যজনক কারণে বাস্তবায়ন হয়নি। ফলে এলাকাবাসীর দূভোর্গ দিন দিন বেড়েই চলেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ