শিরোনাম
সিলেট জেলার কানাইঘাট থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিলেট পুলিশ সুপার ড. চৌধুরী মো: জাবের সাদেক
২৫/১০/২৬ খ্রি. রবিবার বিকাল ০৪.০০ ঘটিকায় সিলেট জেলার কানাইঘাট থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরিদর্শন উপলক্ষে ডিআইজি মহোদয় থানায় এসে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ কানাইঘাট থানা মো: আমিনুল ইসলাম।
পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল সালামি প্রদান করেন। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মহোদয় থানা রক্ষিত বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি ও থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ড. চৌধুরী মো: জাবের সাদেক, পুলিশ সুপার, সিলেট, জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সালমান নূর, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) এবং থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর







