শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ভোলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদীকদের উপরে অতর্কিত হামলা আহত ২ 

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

66

ভোলা প্রতিনিধি:

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন  খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ