শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১৮ জন…

স্টাফ রিপোর্টার / ১৯১ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

54

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির কাছে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের শ্রমিক সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের শ্রমিক রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে পিকাপটি চা-শ্রমিক নিয়ে কাজের উদ্দেশ্যে আমরাইল চা-বাগান থেকে বের হয়। পিকাপটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পৌঁছালে পিকাপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে মোট ২০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর ছিল।

অত্যন্ত আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, দুর্ঘটনার পর ২০ জন চা-শ্রমিক হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৮ জনের অবস্থার অবনতি ঘটলে, তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গল থেকে আসা ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। বর্তমানে ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য সব দিক থেকে অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলেই দোয়া প্রার্থনা করছেন। শ্রীমঙ্গল উপজেলার স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ