শিরোনাম
১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে– প্রতিবাদ ও বিক্ষোভ হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক সুনামগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সতর্কবার্তা ; বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ  ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে,  ১৫ জনের বিরুদ্ধে মামলা   সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময়
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

16

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারাদেশের হাওরঞ্চলের সাথে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যা সমাধান করার জন্য সেক্টর ভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সাথে ৬ ঘন্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময় সূচি ৯ টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এই সব বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।  

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পি টি আই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরোও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবণগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।  

 এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট.নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার একে এম জাকির হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম প্রমুখ ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ