শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বাবুল আহমদ এর জানাযার নামাজ বাদ আসর মোল্লাগাম জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা  জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বন্যা ও দুর্যোগ মোকাবিলায় জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম জোরদার, প্রস্তুত জেলা প্রশাসন সন্দেহজনক কাভার্ড ভ্যানকে সিগন্যাল  বিজিবি ও র‍্যাব-৯ যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ   জন্ম ও মৃত্যু নিবন্ধন স্বচ্ছতায়নির্দেশনা সিসিক প্রশাসকের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক রিপন ও দেলোয়ার হত্যা মামলায় শ্রমিক সভাপতি মইনুল সহ নেতাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো , র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০/- টাকা জরিমানা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

46

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা 

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা বিশিষ্ঠ সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে সম্প্রতি ‘সিলেটের সংবাদ’ নামের একটি অনলাইন প্রোর্টালে যে ভিত্তিহীন, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি উল্লেখ করে বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক সমাজের আয়না। তাদের বস্তোনিষ্ঠতার উপর দেশ,জাতি,সমাজ এবং এই সমাজের মানুষের প্রত্যাশা অনেক। কিন্ত সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কোন দুষ্টুচক্রের প্ররোচনায় অন্যায়ভাবে কোন নিরীহ নিরপরাধ মানুষের চরিএহননের চেষ্টা করা হলে তাকে জাকি কখনো ক্ষমা করবে না। আমার নামে কাল্পনিক এমন মিথ্যা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো উল্লেখ করেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কোন কুচক্রী মহলের প্ররোচনায় একজন সংবাদকর্মী নীতিভ্রষ্ট হয়ে এমন কাজ করতে পারেন না। সাংবাদিকদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বেশী। কাজেই যে বা যারা তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এর কঠোর বিরোধীতা করেন তিনি।

দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ