শিরোনাম
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস  জৈন্তাপুর সীমান্তে বেপরোয়া চোরাকারবারী ‘সুইট ফারুক’ স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো তাগিদ বাণিজ্যমন্ত্রীর সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা মরহুম বাম্পার কবিরের স্মরণে জৈন্তাপুরে এপিএল-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ফেসবুকে’ অস্ত্রের ছবি-ভিডিও প্রকাশ:যুবক আট’ক, তদন্তে পুলিশ ও বিজিবি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

20

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসিচব ডাঃ আব্দুস সালাম বলেছেন, বিগত ১৭ বছরে লুটপাট করে স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর অবস্থায় পরিণত করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অবস্থার পরিবর্তন করতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা এই দেশের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। 

রবিবার (০৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

এরপর হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে ক্যান্সর ও জটিল রোগে আক্রান্ত ৯জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি ডাঃ আব্দুস সালাম। এছাড়াও চিকিৎসা ও দুর্যোগ সহায়তার অংশ হিসেবে ২৫জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে অসহায় ২জন ব্যক্তিকে ২টি হুইল চেয়ার, ২০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও ২০জন দরিদ্র নারীর মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম। 

এমপি ডাঃ আব্দুস সালাম বলেন, স্বাস্থ্যসেবার নামে বিগত ১৭ বছরে জনগণকে ভুল বুঝিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুটপাট করেছে। এই লুটপাটের কারণে আজ স্বাস্থ্যসেবা বেহাল দশায় পরিণত হয়েছে। তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তাই স্বাস্থ্যখাতকে বেহাল দশা থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক স্বপ্ন, তিনি দেশকে উন্নতির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান। তাই এবারের বাজেটে সবথেকে বেশি ব্যয় ধরা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। দেশের মানুষ একদিকে যেমন শিক্ষিত হবেন, ঠিক তেমনি শতভাগ স্বাস্থ্যসেবাও পাবেন। 

জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি আব্দুস সালাম বলেন, আসুন আমরা সকলে মিলে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করি। এক হয়ে দেশের কল্যাণে কাজ করি। আমরা সবাই এক থাকে বাংলাদেশ উন্নতির সর্বোচ্চস্তরে পৌঁছাবে। 

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী ডাঃ , হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল হক খানসহ হরিপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ