শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মিরপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত 

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

54

কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার ২ মার্চ ২০২৫ জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১১ টার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, এ সময় তিনি বলেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই মননশীলতার মধ্য দিয়ে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট প্রদানের মধ্য দিয়ে জাতি ও মানুষের কল্যাণের দায়িত্ব অর্পণ করায় ভোটারদের অধিকার ও দায়িত্ব। একজনকে ভোটার হতে হলে তার বয়স ১৮ বছর হতে হবে জন্ম নিবন্ধন করতে হবে তারপরে সে ভোটার হতে পারবে। ভোটার হওয়ার সময় তার নাম পিতার নাম মাতার নাম সঠিক আছে কিনা এগুলো যাচাই করে দেখে তারপরেই ভোটার হওয়া উচিত।

উপজেলা নির্বাচন অফিসার নাসিম আহমেদ বলেন এটি সারাদেশেই জাতীয় দিবস হিসেবে পালিত হয় তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আমাদের উপজেলাতে দিবসটি পালন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলাতে ভোটার সংখ্যা তিন লক্ষ। তবে নতুন ভোটার হবার জন্য ১৪ হাজার ৫০০ জন ফর্ম নিয়েছে এবং মৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৫০০ জনের তথ্য রয়েছে বলে নির্বাচন অফিসার জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ