শিরোনাম
পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

63

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

 

নুরুজ্জামান(সুনামগঞ্জ) প্রতিনিধি:: ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

আব্দুল মজিদ (৪৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত্যু আব্দুল গনির ছেলে। তিন সন্তানের জনক আব্দুল মজিদ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায় আড়াই বছর পূর্বে তার পেটে ক্যানসার ধরা পড়ে।

ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় থেকেই সাধ্যমতো চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার চিকিৎসা করানোর সাধ্য নেই তার। ভিটেমাটি ছাড়া আর কোনো সম্বলও নেই। তাই তিনি দেশের বিত্তবান ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে আমি ক্যানসারে আক্রান্ত। রাজমিস্ত্রি কাজ করে তিন সন্তানসহ আমাদের পাঁচজনের পরিবার ভালোই চলছিল। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছি না। ক্যানসার রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই। যদি কোনো বিত্তবান হতদরিদ্র আব্দুল মজিদ সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ