দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’
কাইয়ুম উল্লাস ::সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাফিক সদস্যের নিয়মিত উপস্থিতি না থাকায় হুমায়ুন চত্ত্বর,পুরান পুলের মুখ, রেলগেইট এলাকায় দিন দিন ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। ব্যস্ত সময়গুলোতে সাধারণ মানুষের চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে উঠছে ভুক্তভোগী জনসাধারণের
ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকা, যত্রতত্র গাড়ি পার্কিং, হকারদের সড়ক দখল করে রাখা, সড়কেই দোকানের মাল উঠোনা করা সড়কের জায়গা দখল করে স্হানীয় দোকানদারদের ব্যবসা করা ,পয়েন্টে পয়েন্টে বাস রেখে যাত্রী উঠা নামা করা ইত্যাদি কারণে উক্ত সড়কে যানযট প্রতিনিয়ত বাড়ছে, ফলে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে সাধারণ যাত্রীদের বর্তমানে যেহেতু ওয়ানওয়ে করা হয়েছে উক্ত সড়কের তীব্র যানযট এড়াতে
প্রয়োজন কার্যকর ট্রাফিক ব্যবস্থা, নিয়মিত নজরদারি, তা না হলে এই জনপদের যানজট পরিস্থিতি ভয়াবহ রূপধারন করবে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।