শিরোনাম
১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে– প্রতিবাদ ও বিক্ষোভ হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক সুনামগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সতর্কবার্তা ; বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে গোয়াইনঘাটে সাজাপ্রাপ্তসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রফিক গ্রেফতার জৈন্তাপুরে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় র‍্যাব-৯ এর অভিযানে একমাত্র আসামি ‘জসিম উদ্দিন’ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ  ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে,  ১৫ জনের বিরুদ্ধে মামলা   সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময়
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল

স্টাফ রিপোর্টার / ১৩৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

174

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ::   ১১ ই জুন বৃহস্পতিবার, ঠিক দুপুর আড়াইটায় ,কলেজ স্ট্রিট বিদ্যাসাগর মূর্তির সামনে এস ইউ সি আই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বস্তি ও হকার উচ্ছেদ, বিদ্যুতের স্মার্ট মিটার চালু এবং মাসুল বৃদ্ধি ,জাতীয় শিক্ষানীতি চালুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল করলেন। 

বেশ কিছু জেলা থেকে কয়েক হাজার এস ইউ সি আই কর্মী, বস্তিবাসী, হকার ইউনিয়ন এই মিছিলে পা মেলান, এই বিক্ষোভ মহা মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে চেইন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা দই না কোচিং হয়ে লেলিন মূর্তির সামনে শেষ করেন এবং সেখানে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেট করে আটকে দেয়া হয়। 

তাহারা জানান সরকারের পরিবর্তন হলেও, এবং একমাস মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দিকে যেভাবে অন্যায় অত্যাচার ঘটে চলেছে, বস্তিবাসী ও হকারদের উপর যেভাবে নিপীড়ন সৃষ্টি হয়েছে আমরা তার প্রতিবাদেই আজকের এই সমাবেশ ও মা মিছিল করেছি,

তাহারা জানান পুঁজিপতি ও মাল্টি ন্যাশনাল কর্পোরেটের হাতে প্লাটফর্ম স্টেশন চত্বর তুলে দেওয়ার লক্ষ্যে, গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। 

তাহারা আরো বলেন এসআইআর প্রক্রিয়ার নামে লক্ষ্য লক্ষ্য মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, ট্রাইবুনাল বাস্তবে নিষ্ক্রিয় সম্পূর্ণ বেআইনিভাবে আটক শিবির তৈরি করা হচ্ছে। ফুল ব্যাক‌ করা হচ্ছে, আর পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটার বসানো সিদ্ধান্ত ঘোষণা করেছেন, 

এছাড়া গত এক মাসে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম চারবার বাড়ানো হয়েছে। তার ফলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে।, 

রাজ্য সরকার যে সর্বনাশা কেন্দ্রীয় শিক্ষানীতি ২০২০ রাজ্যে চালু করার কথা ঘোষণা করেছিলেন তিনি তার তীব্র নিন্দা করে বলেন এর ফলে শিক্ষার সম্পূর্ণ বেসরকারিকরণ ঘটবে এবং সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষার সুযোগ সম্পূর্ণ রূপে চলে যাবে তাই আজ বস্তিবাসী ও হকার ইউনিয়ন পথে নামতে বাধ্য হয়েছে  আমাদের দাবি—- অবিলম্বে হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে।

পুনর্বাসন ক্ষতিপূরণ ও মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে কোনরকমের উচ্ছেদ করা চলবে না। গ্রামীণ পশু হার্টগুলিকে চালু করতে হবে। 

ট্রাইবুনাল বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে, প্রত্যেক বৈধ নাগরিককে মানসিক যন্ত্রণা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে। স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। রাজ্য সরকারের চাপানো শেষ প্রতিশ্রুতি অনুযায়ী অবলম্বী প্রত্যাহার করতে হবে সারের কারো বাজারি ও মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে স্কুল কলেজে উপযুক্ত পরিকাঠামো সহ যোগ্যতা সম্পন্ন যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে।

সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করা চলবে না।  যতদিন না এই দাবিগুলি পূরণ না হচ্ছে, তাহারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন, এবং বলেন আজকে কয়েকটি জেলা থেকে কিছু সংখ্যক মানুষ এসেছে আগামী দিনে আরো দ্বিগুণ মানুষ বিক্ষোভ নামবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ