শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দেড় কোটি টাকার ইয়াবা জব্দ  মাদক সহ দুই ভাই আটক

স্টাফ রিপোর্টার / ২২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

78

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা। গ্রেপ্তাররা হলেন- উত্তরকুল গ্রামের মো. আব্দুল কাদির ও তার বড় ভাই মো. আব্দুল মুকিত ওরফে মুকুল। মুকুল বর্তমানে ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযানের সময় তাদের বসতঘর ও ছাদের তালাবদ্ধ স্টোররুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ