শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

96

সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

 

ডেক্স নিউজ ::  সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে তাকে থানারোডস্হ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তুলে নেয়া হয়। সাংবাদিক জিলুর পরিবারের অভিযোগ কোন ধরনের তদন্ত ছাড়াই ফিল্মিস্টাইলে নিজ অফিস থেকে তাকে তুলে নেয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।সাংবাদিক আমিনুল হক জিলুর মামা আবদুল হেকিম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন,

আমার ভাগনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে একটি সংবাদ করেন। এ ঘটনায় কোনো ধরনের সঠিক তদন্ত ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।

এদিকে সাংবাদিক আমিনুল হক জিলুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো রকম সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত। অবিলম্বে আমিনুল হক জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম এবং দুলন মিয়া।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ